September 17, 2026, 7:40 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

রাজাপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম আকনের মৃত্যুর ৪ দিন পর ফিরিয়ে দেয়া হলো দলীয় পদ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার নলবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকনের মৃত্যুর চার দিন পর পুনরায় তার দলীয় পদ ফিরে দেয়া হয়েছে।

ঘটনার চার দিন পর আজ ২৮ অক্টোবর বিকেলে সাংবাদিকদের হাতে পৌঁছানো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু চিঠিটি কেন্দ্র থেকে আজ ২৮ অক্টোবর জারি করা হলেও সু কৌশলে তারিখ উল্লেখ করা হয় মৃত্যুর এক দিন আগের ২৪ অক্টোবর। অর্থাৎ তাঁর মৃত্যুর এক দিন আগে—যা ‘বেড ডেটেট।

বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ও আলোচনার জন্ম দেয় মৃত নাসিম আকনের পদ ফিরিয়ে দেয়া নিয়ে।

চিঠিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সকল পদে পুনর্বহাল করা হলো। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

স্থানীয় দলীয় নেতারা বিষয়টিকে বেদনাদায়ক হাস্যকর বলে অভিহিত করেছেন।

তাঁদের ভাষায়, যে নেতা দলের জন্য জীবনভর পরিশ্রম করেছেন, তাঁর মৃত্যু পরও তাকে নিয়ে দল তামাশা করলো। মৃত্যুর পর বেগ ডেটে পদ ফেরানোর চিঠি এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। জীবিত থাকতে তাকে মূল্যায়ন করা হয়নি, এটা সত্যি দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ