September 17, 2026, 10:40 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা রকি’র বর্নাঢ্য র‍্যালী

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

সোমবার (২৭ অক্টোবর) বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন গণকপাড়া বাটারমোড় চত্ত্বরে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি সমাবেশের আয়োজন করে।

অন্যদিকে রাজশাহী মহানগরীর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদলের নির্বাহী সদস্য সরোয়ার পারভেজ রকির উদ্যোগে যুবদল সদস্য হাফিজুল ইসলাম আপেলসহ রাজপাড়া থানাধীন তেরখাদিয়া ও বিলসিমলা এলাকা থেকে বর্নাঢ্য র‍্যালী বের করেন। এসময় ৫০০ থেকে ৭০০ কর্মীর সমাগমে মুখরিত হয় র‍্যালীটি। পরবর্তীতে র‍্যালীটি রাজশাহী মহানগরীর বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

রাজশাহী যুবদলের নির্বাহী সদস্য সরোয়ার পারভেজ রকি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেন – শেখ হাসিনা গত ১৫ বছর জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিয়েছিলেন, সাড়ে ১২ কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র।

ছাত্র–জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আমাদের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীসহ দেশবাসীকে জানাই নতুন বাংলাদেশ গঠনের আগাম অভিনন্দন।

আরোও উল্লেখ্য যে, এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, নগরীর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, নগরীর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ