July 28, 2026, 5:01 pm
শিরনাম :
ভারতের আটক ৫ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর। জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অভিষেক সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সাংবাদিকদের সংগঠন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২৭ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১১টায় সাদা পাথর রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর নবনির্বাচিত সভাপতি মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন এর সঞ্চালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সেবক, ব্যাংকার,শিক্ষক, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও দায়িত্ববোধের প্রতীক হয়ে কাজ করার তাগিদ দেন। সকল বক্তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে আহবান জানান।

অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) এর সভাপতি জাতীয় দৈনিক বর্তমান বাংলা’র সিলেট-প্রতিনিধি ও সিলেট এডিশন এর সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান জুলহাস, সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আল সাহান, সাপ্তাহিক হলি সিলেট এর নির্বাহী সম্পাদক ও এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি জহুরুল ইসলাম,সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) এর ক্যাশিয়ার কবি সাজ্জাদ আহমদ সাজু,রাশেদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক দৈনিক মর্নিং পোস্ট, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা হাজী আবুল বাশার, সহসভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, হাজী আলকাছ আলী, চেয়ারম্যান সাদাপাথর রিসোর্ট,আবুল খায়ের,শিক্ষক নেতা,হাজী ফজল উদ্দিন,উসমান খাঁ উপজেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, মো. এলাইছ মিয়া বিএনপি নেতা ও (সাবেক মেম্বার) আজাদুর রহমান, প্রিন্সিপাল, বিয়াম ল্যাবরেটরী স্কুল,এ কে আজাদ, সদস্য, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা শাখা, এ-সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ রিপন মিয়া,আব্দুর রউফ, মোহাম্মদ ইয়াসিন আলী ও ইসমাইল আলী, বিশিষ্ট ব্যবসায়ী,জালাল উদ্দিন, সুনা মিয়া, নাসির মিয়া,প্রমুখ। উল্লেখ্য, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন হিসেবে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(সিইউজে)’র পক্ষ থেকে ১০ জন মাদরাসা ছাত্রকে ১০ টি কুরআন শরীফ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ