September 17, 2026, 10:37 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বাগমারায় লাঠিয়াল বাহিনীর দৌরাত্ম্যে জনজীবন বিপর্যস্ত, প্রতিবাদে মানববন্ধন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান সেনামুল হক ও তার সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ।
অভিযোগ রয়েছে, একাধিক মামলার আসামি সেনামুল হকের নেতৃত্বে গঠিত এই বাহিনী এলাকায় চাঁদাবাজি, হামলা ও জমি দখলের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের এসব অপকর্মের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বাইরুপাড়া ও বিলবাড়ী গ্রামের ভুক্তভোগীরা বাঙ্গাল বাজার সংলগ্ন সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে সড়কের তিনমাথার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন—শুভডাঙ্গা ইউপির সদস্য জাফর আলী, ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছামান আলী, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বারুইপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ফসির উদ্দিন, হিসাব রক্ষক এবাদুর রহমান, ব্যবসায়ী বিপ্লব হোসেন এবং হামলার শিকার আনিছুর রহমান, উজ্জল হোসেন ও টিপু সুলতান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কারাবন্দি সাবেক এমপি আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সহচর সেনামুল হক সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার করতে এনামুল হক, মাহাবুর, আতাউর, শরিফুল ও সুজন মাহমুদসহ ২০-২৫ জন অস্ত্রধারী নিয়ে লাঠিয়াল বাহিনী গঠন করে। এরপর থেকেই তারা প্রকাশ্যে চাঁদাবাজি, জমি দখল এবং হামলার ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

এ পর্যন্ত এই বাহিনীর হামলায় বারুইপাড়া গ্রামের সামশুল হক, জয়নাল আবেদীন, মাসুদ ও নাজিমুদ্দিনসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব জীবন যাপন করছেন।
চাঁদা না দেওয়ায় গত রোববার রাতে বাঙ্গাল বাজারে ব্যবসায়ী টিপু সুলতানের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনামুল হক ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হামলা, মারপিট, জমি দখল ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে থানায় ও আদালতে। এলাকাবাসী দ্রুত এই বাহিনীর সদস্যদের গ্রেফতার এবং তাদের হাতে থাকা অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ