September 17, 2026, 9:25 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর জামায়াত ইসলামী এর উদ্যোগে নভেম্বরের মধ্যেই গণভোট ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ২৫ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩ টায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর ময়মনসিংহ সদর-৪ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

তিনি তার বক্তব্যে বলেন,নভেম্বর এর মধ্যেই গনভোটের আয়োজন করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই জাতীয় নির্বাচন এর আয়োজন করতে হবে। বিভিন্ন জায়গায় একটি বিশেষ দল এর লোকজন আমাদের প্রার্থীদের গণসংযোগে হামলা করছে ও পোস্টার ছিড়ে ফেলছে, এটা কিসের লক্ষণ। এগুলো বন্ধ করুন অন্যথায় পরিণতি ভালো হবে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

বিক্ষোভ সমাবেশ শেষে মিছলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে বড় মসজিদ এর সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের অফিস এর সামনে আল্লাহু চত্বরে এসে শেষ হয়।

মিছিলে নেতা কর্মীরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের স্লোগান দেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ,ইঞ্জি.আব্দুল বারী,মাস্টার হায়দার করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ