September 18, 2026, 4:45 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে গেল ট্রেন

ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বেসরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের সুপারভাইজার মহিউদ্দিন সজিব বলেন, ঢাকা থেকে আসা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ৪ নম্বর লাইনে যাওয়ার সময় রেলগেইট এলাকায় ‘ছ’ ও ‘জ’ বগির মাঝখান দিয়ে দুভাগ হয়ে যায়। দুই বগির মাঝের যন্ত্রাংশের কাপলিং হুক খুলে এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সে সঙ্গে বিকল্প উপায়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছায়। ঢাকায় যাওয়ার জন্য ট্রেনটি সান্টিং করার সময় দুভাগে ভাগ হয়ে যায়। মেরামত শেষে ট্রেনটি দুপুর ২টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ