October 31, 2026, 5:58 pm
শিরনাম :
সুন্দরবনের বনজীবিদের দাবী আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন কুয়াকাটায় শ্রম পরিদর্শক আটক গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ডা. শফিকুর রহমান জোয়ারের পানিতে হাবুডুবু খাচ্ছে কেওড়াকাটার কোটি টাকার পর্যটন স্বপ্ন মাভাবিপ্রবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যারা বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান

রাজবাড়ীতে র‍্যাব সেজে মুরগি বোঝাই গাড়ী ডাকাতির ঘটনায় গ্রেফতার-২

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে র‍্যাব পরিচয়ে মহাসড়কে মুরগী বোঝাই কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় জড়িত কাভার্ডভ্যান সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১ টার দিকে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান।

গ্রেফতার কৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, আসামীরা গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাবের পোশাক পড়ে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ থেকে ফরিদপুর-গামী সোনালি মুরগী বোঝাই কাভার্ডভ্যান থামিয়ে কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের মুখবেঁধে ফেলে। পরে আসামীদের কাছে থাকা মাইক্রোবাসে উঠিয়ে কুষ্টিয়ার দিকে নিয়ে যায়।

তারা জানান, মুরগী বোঝাই কাভার্ডভ্যানটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়। ভোর রাতে আসামীরা কাভার্ড ভ্যানের চালক ও সহযোগীদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়।

তারা আরও জানান, কাভার্ড ভ্যানের মালিক পর দিন এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে মো. জুয়েল ওরফে সানি কে গ্রেফতার করে। পরিবর্তীতে তার দেয়া তথ্য মতে গোপালগঞ্জ থেকে লিমন মিয়া কে গ্রেফতার করা হয়। পরে লিমনের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতি হওয়া কাভার্ডভ্যানটি বরিশালের রুপাতলি থেকে উদ্ধার করা হয়।

প্রেস বিপিং এর সময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, গ্রেফতারকৃত আসামী জুয়েল ওরফে সানি ও লিমন মিয়ার বিরুদ্ধে দুইটি করে ডাকাতিসহ ৪ টি করে মামলা রয়েছে। তারা পেশাদার ডাকাত। এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মো. নাহিদুল ইসলাম ফাহিম
রাজবাড়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ