September 16, 2026, 4:29 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

বাগেরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এদিন বিকেলে বাড়ির সামনে নিজেদের দোকানে বসা ছিল। আরমান সিগারেট কেনার কথা বলে দোকানের পিছনে নিয়ে যায়। পরে চায়ের দোকানের পার্শ্ববর্তী অটো গ্যারেজের পিছনে বাথরুমের ভিতরে নিয়ে ধর্ষণ করে। পরে কচুয়া থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আরমান শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাধিবকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমান শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমেদ খান বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরমানকে গ্রেপ্তার করেছি। আসামিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

আগামীকাল বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পরীক্ষা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ