September 16, 2026, 4:28 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

বাগেরহাটে বাস চাপায় ঠিকাদার নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাস চাপায় মো: শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পার্সপোর্ট অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে শহরের যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলসহ শামীমকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সাথে সাথে বাস চালক ও সহযোগীরা পালিয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ-উল হাসান বলেন, চাপা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে।নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ