নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব গন্ধর্বপুর এলাকয় এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গন্ধর্বপুর মেহেরুন নেছা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। আয়োজনের সৌজন্যে ছিলেন তারাব পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া সম্মেলনে অংশ নেন মাওলানা মুফতি আব্দুল সাত্তার, মুহতামিম গন্ধর্বপুর মাদরাসা; মাওলানা মুফতি জিয়াউল রহমান আমজাদি, মুহতামিম রূপসি মাদরাসা; মুফতি আলমগীর হোসাইন আনসারি, খতিব আদমজী ক্যান্টনমেন্ট কলেজ মসজিদ, ঢাকা; এবং প্রিন্সিপাল মাঝিনা মৌজা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা প্রমুখ।সন্মেলনে ২০০ শতাধিক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

ইমাম সম্মেলনে ওলামায়ে কেরামগণ বলেন, বিগত সরকারের সময়ে আমরা ইমামরা নানা রকম নিপীড়ন ও হয়রানির শিকার হয়েছি। ভবিষ্যতেও যদি তা অব্যাহত থাকে, তবে আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে।”
তারা প্রধান অতিথির উদ্দেশ্যে প্রশ্ন রাখেন—
আপনারা যদি ক্ষমতায় আসেন, তাহলে ইমাম ও ওলামায়ে কেরামদের কতটুকু প্রাধান্য দেবেন? কওমি মাদরাসাগুলোর প্রতি কীভাবে সহযোগিতা করবেন?”
উত্তরে প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন,
আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, যেকোনো সিদ্ধান্তে ইমামদের প্রাধান্য দেওয়া হবে। কারণ আমরা আপনাদের কাছ থেকেই নামাজ, আদব-কায়দা ও নৈতিকতা শিখি। সমাজে আপনাদের ভূমিকা অপরিসীম।”
ওলামায়ে কেরামগণ আরও বলেন,দিপু সাহেব একজন কর্মীবান্ধব ও মাটি ও মানুষের জননেতা।
তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। আমরা যেন নির্ভয়ে ইমামতি ও ধর্মীয় দায়িত্ব পালন করতে পারি—এটাই আমাদের কামনা।”