September 16, 2026, 2:01 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

খুলনায় ডোবা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

খুলনা ব্যুরো প্রধান

খুলনায় ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করছে রুপসা থানা পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারজ) পেছনের ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

গত শুক্রবার থেকে রেজাউল নিখোঁজ ছিল।

রূপসা থানার এসআই মোঃ ইমরান হোসেন জানান, রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম তার পিতার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। কিন্তু নিখোঁজ হওয়ার পর আজ রোববার স্থানীয়রা রেজাউলের মরদেহ ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

রেজাউল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ