September 16, 2026, 12:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে নিহত ১, আহত ২৫

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় বাসের হেলপার নিহত এবং অপর ২৫ জন যাত্রী আহত হয়েছে।আহতদের মধ্যে ২৫ জনকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার(১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানায়, একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার উপর উল্টে যায়। সাথে সাথেই এলাকার লোকজন, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার কাজে নেমে পড়ে এবং আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আহদেরকে কাশিয়ানী হাসপাতালে আনার পর বাসের হেলপারকে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ