July 26, 2026, 8:42 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ফকিরহাটে জামায়াতের গণসমাবেশ অনুষ্ঠিত

আনাস হুসাইন, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার মৌভোগ মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নলধা-মৌভোগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোতালেব হোসাইন।

এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ কয়েকশত হিন্দু ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ