July 26, 2026, 7:38 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

আশুলিয়ায় অত্যাধুনিক শটগান-ধারালো অস্ত্র উদ্ধারসহ গ্যাং সদস্যের ৩ জন আটক

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অত্যাধুনিক শটগান ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধারসহ গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া এলাকার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতেরা হলেন, আশুলিয়ার ঘোষবাগ এলাকার শহিদুলের ছলে বিশাল (২০), একই এলাকার রইস উদ্দিনের ছেলে নাজমুল (২০) ও আহসান হাবিবের ছেলে শিপন (২১)।

যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের বাসায় তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চাঁদাবাজির টাকা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি শটগান, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, একটি তার কাটার, চাঁদাবাজির ৩৬ হাজার ৭৬০ টাকা এবং ছয়টি মোবাইল ফোন।

যৌথ বাহিনী আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, অস্ত্রসহ আটক তিন আসামিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া ১টি অত্যাধুনিক শটগান ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ