September 16, 2026, 3:31 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

কালীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর (মঙ্গলবার) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি টিম তুমুলিয়া সাকিনস্থ জনৈক ওহিদ মোল্লার বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় ওহিদ মোল্লা (৪৫) নামে একজনকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত ওহিদ মোল্লা মৃত শহিদ মোল্লার পুত্র এবং কালীগঞ্জ থানার তুমুলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১২, তারিখ: ০৯ অক্টোবর ২০২৫ খ্রি.)।

মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) মোঃ রিগ্যান মোল্লা। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন,

“মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ