July 26, 2026, 6:45 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

কাঁঠালিয়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী গ্রেফতার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাথী আক্তার নামের এক গৃহবধুকে হত্যা মামলায় স্বামী মো. সুমন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (৬ অক্টোবর) রাতে শৌলজালিয়া ইউনিয়নের বলতলা দোগনা বাজার ব্রীজের ওপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) কোর্টে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. সুমন ফকির (৩৮) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামের মো. এনছাপ আলী ফকিরের ছেলে।

মামলার বরাত দিয়ে কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, আট বছর পুর্বে উপজেলার পুর্ব ছিটকি গ্রামের এনছাপ আলী ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় পাশ্ববর্তী বলতলা গ্রামের প্রবাসী আবদুস ছোমেদ খানের মেয়ে সাথী আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেয় স্বামী সুমন ও তার পরিবার। যৌতুকের তিন লক্ষ টাকা পরিশোধ করে সাথীর পরিবার। পুনরায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করলে, তা দিতে অস্বীকৃতি জানায় সাথী আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর রাতে সাথী আক্তারকে মারধর করে স্বামী ও তার পরিবারের লোকজন। গুরুতর আহত সাথী আক্তারকে পাশ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে তার পিতা আবদুস ছোমেদ। সেখানে দুইদিন চিকিৎসাধীন থেকে বাবার বাড়ীতে আসে। গত রোববার (৫ অক্টোবর) বিকেলে সাথী আক্তার মারা যায়। এ ঘটনায় সাথী আক্তারের পিতা মো.আবদুস ছোমেদ বাদী হয়ে সুমন ফকির তার পিতা-মাতাসহ পরিবারের পাঁচ জনকে আসামী করে গত সোমবার (৬ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। সাথী আক্তার দুই সন্তানের জননী ছিলেন।

ওসি মংচেনলা আরও জানান, হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ