July 26, 2026, 12:24 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাগমারায় জামায়াতের মহিলা সমাবেশ, ক্ষমতায় গেলে মা বোনদের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখন্ড দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামী গোবিন্দপাড়া শাখা এই সমাবেশের আয়োজন করে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।

তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মা বোনদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।সেই সাথে যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এছাড়াও উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহঃ অধ্যাপক অহিদুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন গোবিন্দপাড়া ইউনিয়নের আমির হাফেজ মুহাম্মদ বাবুল হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ