September 27, 2026, 4:38 pm
শিরনাম :

রাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহী পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশন নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শনিবার সন্ধ্যায় ৭টায় রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়, ছোটবন গ্রাম নেক্সাস চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক সাধারণ অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা।

উক্ত সভার সভাপতিত্ব করেন মো. ওসমান গনি, ব্যবস্থাপনা পরিচালক, সিগনেচার ক্রপ সাইন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নূরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ক্রপ কেয়ার লিমিটেড।

সভায় সকল সম্মানিত সদস্যের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষিবীদ এস. এম. মাহফুজ সোবহান (আদিল), ব্যবস্থাপনা পরিচালক, জান্নাত এগ্রো। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, হিমালয় এগ্রো এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, এগ্রো ফেন্স লিমিটেড।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সমন্বয়ক মোঃ ফিরোজ কবির ব্যবস্থাপনা পরিচালক, গ্রিনফিল্ড লিমিটেড, সহ-সভাপতি মোঃ সেরাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, এন এস এগ্রোকেমিক্যালস, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, রিজেন্ট এগ্রো ।

কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল মালেক, ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা এগ্রো কেমিক্যাল। প্রচার সম্পাদক হিসেবে আছেন- মোঃ নাসিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, রাজা করপোরেশন। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে আছেন মো: নজিরুল ইসলাম, গুড লাক এগ্রো কেয়ার।

নির্বাচিত সভাপতি বলেন রাজশাহীতে সকল বৈধ বালাইনাশক কোম্পানিদের স্বার্থরক্ষা, ভেজালমুক্ত বালাইনাশক নিশ্চিত করন এবং কৃষকদের সেবায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ