September 27, 2026, 2:24 pm
শিরনাম :
ফকিরহাটে ভৈরব নদী থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় সেতুর পিলারে ধাক্কায় নিহত ১ কয়রায় আওয়ামী লীগের পদ ছাড়লেন ফেরদাউসুর রহমান রমজাননগর ইউনিয়নের জন্য কাজ করতে চাই : চেয়ারম্যান প্রার্থী সহিদ প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বান্দরবান’ বাংলা কিউআর ক্যাম্পেইনের উদ্বোধন লামায় হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটালীপাড়ার কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা

বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের সুস্থতায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সমশের আলী মোহন বলেন, দলীয় সহযোদ্ধা খাদেম নিয়ামুল নাসির আলাপ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতা দলীয় নেতাকর্মীদের জন্য কষ্টের হলেও সবাই আশাবাদী, তিনি দ্রুত সম্পুর্ণ সুস্থ হয়ে আবার রাজপথে নেতৃত্ব দেবেন।
তিনি আরও বলেন, এই দোয়া মাহফিল শুধু একজন নেতার সুস্থতা কামনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সংগ্রামের প্রতীক।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আলাপের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
দোয়া মাহফিলে জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌরবিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি,
সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল।
সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারন সম্পাদক নিয়ামুল কবির রাহুল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্য সচিব ডালিম ফকির, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, জাসাসের সাধারন সম্পাদক নারগীস আক্তার লুনাসহ জেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ