September 20, 2026, 7:08 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর নওহাটা পৌরসভা বিএনপি নেতার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ড পাইকপাড়া, ইন্তাজের মোড় ও সোনারপাড়া গ্রামের মানুষের মাঝে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পবা মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল হক মিলনের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এ গণসংযোগ করেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য,পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি, ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, মো.শরিফুর রহমান শরীফ।

সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় আগামীর বাংলাদেশের বার্তা। জনগণের মুখের হাসি ও আন্তরিক সাড়া উপস্থিত সবাইকে নতুন আশায় উজ্জীবিত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আওয়াল উদ্দিন, যুবনেতা এনামুল, মাফিক, আসাদুল, সামিউল । ছাত্রনেতা সিয়াম, সাগোর, মেহেদী প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ