September 20, 2026, 7:11 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়ীয়া গ্রামে সরকারি সড়কের ইট চুরির অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরবেলবানা এলাকায় মধুমতি নদীর কূলে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চরবেলবানা এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চরবেলবানা এলাকার এম এ কুদ্দুসের বিরুদ্ধে চরখোলাবাড়ীয়া গ্রামের সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, প্রকাশিত সংবাদে এম এ কুদ্দুসের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এতে তার সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এম এ কুদ্দুস বলেন, চরখোলাবাড়ীয়া গ্রামের সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অথচ আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তাতে আমার সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আমি কোনো সরকারি রাস্তার ইট তুলে নেইনি। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। তদন্তে আমি দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে তার প্রতিকার চাই।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই না করে মিথ্যা সংবাদ প্রকাশ করা উচিত নয়। তারা এম এ কুদ্দুসের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি সঠিকভাবে তদন্তের দাবি জানান।

উল্লেখ্য, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়ীয়া গ্রামে নদীভাঙনের আশঙ্কাকে কেন্দ্র করে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত-রাতে সরকারি সড়কের প্রায় ৩০০ মিটার অংশের ইট তুলে নেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করেই এম এ কুদ্দুসের বিরুদ্ধে রাস্তার ইট সরানোর অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ