September 20, 2026, 5:49 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ৫ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মো. আল আমিন খান (৪৩) ও মো. ছালাম হাওলাদার (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোতালেব খানের ছেলে মো. আল আমিন খান এবং একই এলাকার বাদশা হাওলাদারের ছেলে মো. ছালাম হাওলাদার।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহনের নেতৃত্বে আওরাবুনিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ওই দুজনকে আটক করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর-১৭) দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ