September 20, 2026, 5:49 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

“মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর আয়োজনে ও আনন্দ মোহন কলেজের মাদকবিরোধী কমিটির সহযোগিতায় মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ঐতিহাসিক আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে ২০ সেপ্টেম্বর রোববার সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার।

সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর একে এম সামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজ এর মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মুহাম্মদ কবির হাসান পারভেজ।

বক্তাগণ বলেন সারাদেশে মোট জনসংখ্যার ৫%হচ্ছে মাদকাসক্ত, আর ময়মনসিংহ অঞ্চলে মাদকাসক্ত মোট জনসংখ্যার ৬%। মাদকের ভয়াবহ থেকে পরিত্রাণের জন্য জনসচেতনতা তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ