September 20, 2026, 5:49 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠির কাঁঠালিয়ায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এক বিবাদীর দখলীয় জমির সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে মামলার বাদীর বিরুদ্ধে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণে জানা যায়, কাঁঠালিয়া উপজেলার লেবুবুনিয়া মৌজার ১৮৬ নম্বর খতিয়ান ও ৭ নম্বর দাগের ১২.৭৬ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে ঘর তুলে এবং টিনের সীমানা প্রাচীর দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃত সুলতান আহম্মেদ খানের ছেলে ও বটতলা ক্যাডেট মাদ্রাসার নির্ধারিত স্থানের জমির মালিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.০ জাহিদুল ইসলাম বশির।

​স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মামলায় বিবাদী পক্ষ হিসেবে দাবি করা মো. আল আমিন আকন বেআইনিভাবে ওই জমিতে গিয়ে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি জাহিদুল ইসলাম বশিরের বসতঘরের টিনের সীমানা প্রাচীর ভেঙে ফেলেন এবং জোরপূর্বক জমিতে অনুপ্রবেশ করেন।

​ভুক্তভোগী জাহিদুল ইসলাম বশির বলেন, “আল আমিন আকন বেআইনিভাবে আমার দখলি জমির সীমানা প্রাচীর ভেঙে অনুপ্রবেশ করেছে এবং আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

​তবে সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আল আমিন আকন। তিনি বলেন, “আমার পৈত্রিক জমিতে বশির রাতের আঁধারে অবৈধভাবে বেড়া দিয়েছিল, সে কারণে আমি আদালতে মামলা করেছি। আজ সকালে বৃষ্টির কারণে বেড়াটি হেলে পড়ে গেলে আমি শুধু সেটি সরিয়ে দিয়েছি।”

​এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ