September 20, 2026, 5:49 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

​বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

বাগেরহাটে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এবং স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো: বাতেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি
​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের জেলা ম্যানেজার নাজমুল হাসান, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমাজসেবকসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে জানানো হয় যে, এপ্রিল ২০২৬ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার ৭৫টি ইউনিয়নে গ্রাম আদালতে সর্বমোট ৬৬১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সরাসরি ইউনিয়নে সরাসরি দায়েরকৃত মামলা ৬০৮টি এবং আদালত থেকে প্রেরিত মামলা ১৭টি। দেওয়ানি মামলা ১৬৭টি এবং ফৌজদারি মামলা ৪৭১টি।
​দায়েরকৃত মামলার আবেদনকারীদের মধ্যে পুরুষ আবেদনকারী ৪১১ জন ও নারী আবেদনকারী ২৫০ জন। এছাড়া এ সময়ে মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৬১৮টি (যেখানে নিষ্পত্তির ও দাবি আদায়কৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১,৩৮,২৪,৬১০/- (এক কোটি ৩৮ লক্ষ চব্বিশ হাজার ছয়শত দশ) টাকা।
​সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেন অতিথিরা।
​উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির (UNDP) সহায়তায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর অধীনে বাগেরহাট জেলা প্রশাসন এই সমন্বয় সভার আয়োজন করে। ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় শেষে সভাটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ