September 19, 2026, 10:19 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত

মো. শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-যশোর মহাসড়কের কালনা মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় কবির মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে মহাসড়কের উপর তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি হাইওয়ে পুলিশকে জানান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, নিহতের ভাই ইয়াসিন মুন্সীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত কবির মুন্সি কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের মৃত জহুর মুন্সীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ