September 17, 2026, 9:52 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সে।

নাজিম মোল্লা কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ি গ্রামের নজরুল মোল্লার ছেলে। সে মাচারতারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গোপালগঞ্জ জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর দাবা খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাজিম। এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও সে চ্যাম্পিয়ন হয়েছিল। জেলা পর্যায়ে সাফল্যের পর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে এই ক্ষুদে দাবাড়ু।

দাবাড়ু নাজিম মোল্লা বলেন, “দাবা খেলতে আমার খুব ভালো লাগে। উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে আমি অনেক আনন্দিত। যারা আমাকে অনুশীলনে উৎসাহ দিয়েছেন, বিশেষ করে আমার বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকরা—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবার বিভাগীয় পর্যায়ে ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলতে চাই এবং কোটালীপাড়া ও গোপালগঞ্জের সুনাম বয়ে আনতে চাই।”

নাজিমের বাবা নজরুল মোল্লা বলেন, “ছোটবেলা থেকেই দাবার প্রতি নাজিমের আগ্রহ। পড়াশোনার পাশাপাশি সে নিয়মিত দাবা অনুশীলন করে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা খুবই আনন্দিত। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যেন বিভাগীয় পর্যায়েও ভালো করতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে।”

মাচারতারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র হালদার বলেন, “নাজিম অত্যন্ত মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তার আগ্রহ রয়েছে। দাবায় উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সে বিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে। আমরা তার এই সাফল্যে গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে তার প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

নাজিমের সহপাঠীদের প্রত্যাশা, বিভাগীয় পর্যায়েও নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে কোটালীপাড়া ও গোপালগঞ্জের প্রতিনিধিত্ব করবে নাজিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ