September 17, 2026, 9:22 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মো. আব্দুল করিম গাজী, স্টাফ রির্পোটার

“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে” সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খোন্তাকাটা বাজার মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শরণখোলা ইসলামী ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি হাফেজ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির শরণখোলার সাবেক সভাপতি গাজী ইমরান, শরণখোলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক দায়িত্বশীল গাজী সোলায়মান, খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, মাওলানা মাজহারুল ইসলাম,স্থানীয় জামায়াতের দায়িত্বশীল আলমগীর হোসেন মুন্সি, আব্দুস সোবাহীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তাদের নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের উপযুক্ত স্থানে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণ জরুরি।

তারা বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করার মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষপ্রেম গড়ে তোলা সম্ভব। একটি করে গাছ লাগিয়ে এবং তা পরিচর্যা করে প্রত্যেকেই দেশের সবুজায়নে ভূমিকা রাখতে পারে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করে এবং নিজেদের এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ