September 17, 2026, 8:43 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

১৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঠিক সকাল দশটায়, সেন্ট্রাল এভিনিউ এর সংযোগস্থলে রামমন্দির এলাকায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিন পালন করলেন , ৭৬ কেজির মেগা লাড্ডু ও কেক কেটে, জন্মদিন উপলক্ষে একটি যজ্ঞের আয়োজন করা হয় যজ্ঞের শেষে ৭২টি অক্ষয় প্রদীপ প্রজ্জ্বলন করেন। বদলের বাংলায় এই প্রথমবার প্রধানমন্ত্রী জন্মদিন পালন করা হলো।।

আজকে প্রধানমন্ত্রী ৭৬ তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা ও ওয়ার্ডে নেতা-নেত্রীরা জন্মদিন পালন করেন, ৬ নম্বর মুরলিধর লেনে পুরনো পার্টি অফিসেও ঠিক সকাল সাড়ে আটটায় নক্ষত্র পঞ্জিকার মতে মোদিজীর নাম দেখে জন্মদিন পালন করা হয় , তার সাথে সাথে মোদীজির প্রিয় খাদ্য ধোকলা ও বাঙালির রীতি মেনে পায়েস ও লাড্ডুর আয়োজন করা হয়।

অখিল ভারতীয় তেলপন্থ যুব পরিষদের পক্ষ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় এবং একটি নতুন মোবাইল ডিসপেনসারি বাস উদ্বোধন করা হয়, উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে সল্টলেকের পার্টি অফিসেও মোদিজীর জন্মদিন পালিত হয়।

কাল 11 টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী, দক্ষিণেশ্বর যান পুজো দিতে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যাদবপুর সাংগঠনিক জেলা আয়োজিত শিব মন্দির প্রাঙ্গণে বিকেল তিনটায় বড়াল হাইস্কুলের সন্নিকটে, মন্ত্রী জন্মদিন উপলক্ষে, সেবা দিবস ও জনসেবার ২৫ বছর পূর্তি উদযাপিত হয়।।

কলকাতা এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে বাঙালি রীতিতে উদযাপিত হল অনুষ্ঠানের তো দিয়ে একটি বার্তাও দেয়া হয় সেই সাথে অনাথ ও বয়স্কদের জন্য অন্নপূর্ণা সেবা উদ্যোগ গঠন করা হয়।

কলকাতার জোড়া বাগানের কাছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি পুজোর ও যজ্ঞের আয়োজন করা হয় ঠিক সকাল দশটা।।

এছাড়াও ঠনঠনিয়া কালীবাড়ির সামনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিল্পমন্ত্রী তাপস রায় পুজো ও যজ্ঞে অংশগ্রহণ করেন।

সন্ধ্যা ছটায় বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে রঙিন ফানুস উড়ানো হয়।

সাতটায় সন্তোষ মিত্র স্কোয়ারের প্রধান প্রবেশদ্বারে মোদিজীর রাজনৈতিক জীবন নিয়ে একটি লেজার প্রজেক্ট শো দেখানো হয়।

সন্ধ্যা ৬:৩০ টায় মিলিনিয়াম পার্কে ৪০০ প্রদীপ হাতে, মোদিজীর জন্মদিনে সংকল্প ও আশীর্বাদের প্রদীপ জ্বালান।

সন্ধ্যা ছটায় বাবুঘাট ও বাজে প্রতাপ ঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে সংকল্প প্রদীপ জ্বালেন।

আজ সকাল থেকেই কলকাতা জুড়ে একের পর এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর জন্মদিনকে ঘিরে বিভিন্ন আয়োজন হয়। যিনি দেশ গড়ার কারিগর, বাংলার নবজাগরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ