August 4, 2026, 5:32 am
শিরনাম :
৫ আগস্ট ছুটি পাবেন না যারা ‎তালায় গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীতে ২টি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ বাগেরহাটে বিনামূল্যে কোস্টগার্ডের চিকিৎসা সেবা ফরহাদ মজহার যে মন্তব্যর প্রতিবাদ করেছে জামায়াত দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চোরাই সিএনজি সিন্ডিকেটের বিরুদ্ধে পটিয়া থানার অভিযান, ৪টি অটোরিক্সাসহ ৩ সদস্য গ্রেপ্তার ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহীর সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন কংশের করাল গ্রাসে ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাগেরহাটে বিনামূল্যে কোস্টগার্ডের চিকিৎসা সেবা

Reporter Name

স্টাফ রিপোর্ট।।। বাগেরহাটের শরনখোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

সোমবার (০৩ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ৩ আগস্ট ২০২৬ সোমবার সকাল সাড়ে ১১ টা হতে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের শরণখোলা থানাধীন রায়েন্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন-এ ২৫৫ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ