September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পটিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

১৯ জুলাই, রোববার সন্ধ্যায় পটিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে বাসস্টেশনস্থ দলীয় কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও জামায়াতের প্রবাসী শাখার নেতা গাজী মোহাম্মদ আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও সাবেক ব্যাংকার আবুল হোসেন, জামায়াতের যুব বিভাগের সভাপতি লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে পৌরসদরের বিভিন্ন ওয়ার্ডের ৫০ জন বন্যার্তের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে শনিবার বিকেলে পৌরসদরের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

খাদ্যসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা গাজী মোহাম্মদ আবুল কালাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আজ বন্যার্তদের মাঝে যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে, এটি কোনো দান নয়; বরং দুর্দিনে তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের একটি ক্ষুদ্র প্রকাশ। আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ