July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পাহাড়ধসে একের পর এক প্রাণহানির ঘটনায় আমরা মর্মাহত: এরফান

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ধারাবাহিক প্রাণহানির ঘটনা রোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং অল্টারনেটিভসের কেন্দ্রীয় অর্গানাইজিং কমিটির সংগঠক মোহাম্মদ এরফানুল হক।

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় একই এলাকার পাঁচজন নিহতের ঘটনাস্থল গত বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় অল্টারনেটিভসের কেন্দ্রীয় সংগঠক স্থপতি অনিন্দ ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

মোহাম্মদ এরফানুল হক বলেন, এ এলাকায় এখনো প্রায় ৪০টি পরিবার অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের ঢালে বসবাস করছে। আমি আপনার সঙ্গে কথা বলতে বলতেই আরেকটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। এত বড় প্রাণহানির ঘটনার পরও সরকারের দায়িত্বশীল কেউ সরেজমিনে আসছেন না এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগও নেওয়া হয়নি।

পরিদর্শন শেষে তিনি ও দলের নেতারা নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এর আগে পাহাড়ধসে গুরুতর আহত স্থানীয় এক নারী ইউপি সদস্যকে (মেম্বার) দেখতে গিয়ে তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়া অল্টারনেটিভসের উদ্যোগে আজিজনগর ও ফাইতং ইউনিয়নের পাহাড়ধসে আহত ও ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝেও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় এলাকার সর্দার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ