September 16, 2026, 10:12 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জাহিদুল ইসলাম তালুকদার এর মৃত্যু : বিভিন্ন মহলের শোক

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

মানবিক ও সেবামূলক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহ সভাপতি, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উপদেষ্টা, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম এ সবুরের ভাই রা ভাই, উত্তর রাঙ্গুনিয়ার কৃতী সন্তান, উত্তর রাঙ্গুনিয়ার স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা মরহুম মাস্টার দলিলুর রহমান তালুকদারের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) আজ ১২ জুলাই রবিবার সকাল ১১:৪৫ মিনিটে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ….. রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামায বাদুরতলা জামতলা জামে মসজিদে আজ বাদে মাগরিব অনুষ্ঠিত হবে। পরবর্তীতে দ্বিতীয় জানাযা গ্রামের বাড়ীর কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রতিকুল আবহাওয়ার কারনে সময় দেয়া সম্ভব হচ্ছে না।

জাহিদুল ইসলামের মৃত্যুতে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি মো শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো কামাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ