ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা পূর্বাঞ্চলের সকল জনসাধারনের চলা চলের একমাত্র গুরুত্বপূর্ণ মহেশ রোড নিজ উদ্যোগে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
শনিবার (১১ জুলাই) দুপুরে তিনি শিবপুর থেকে বিটঘর পর্যন্ত টানা বৃস্টিতে সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।
অনসন্ধানো জানা গেছে, কয়েকদিনের টানা বর্ষণ ও অতিবৃষ্টির কারণে মহেশ রোডের একাধিক স্থানে ভাঙন, বড় বড় গর্ত এবং সড়কের বিভিন্ন অংশ ডেবে যাওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ও গত বৃহস্পতিবার ছাত্র ছাত্রী কাইতলা আলীমউদ্দিন জোবেদা অনার্স কলেজ থেকে পরিক্ষা দিয়ে যাওয়ার সময় গর্তে পরে কয়েক জন ছাত্র ছাত্রী আহত হন। এতে শিবপুর থেকে বিটঘর পর্যন্ত আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীবাহী যান ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রকৌশলী মো. ফেরদৌস আলীকে আগামীকাল থেকেই জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেন। একই সঙ্গে সংস্কার কাজে যেন কোনো ধরনের অবহেলা না হয় এবং নির্ধারিত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করা হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের অগ্রাধিকার। গুরুত্বপূর্ণ এই সড়ক দ্রুত সংস্কার করে মানুষের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি নিয়মিত তদারকি করা হবে।”
এমপি মহোদয়ের তাৎক্ষণিক পরিদর্শন ও দ্রুত সংস্কারের নির্দেশনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা আবারও স্বাভাবিক হয়ে উঠবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের পি এস,আমিত হাসান রবিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহমতউল্লাহ, উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।