July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

লামায় বন্য ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের পাশে সাচিংপ্রু জেরি এমপি

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের প্রতিটি উপজেলায় বন্য ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের পাশে সাচিংপ্রু জেরি, এমপি তারই অংশ হিসেবে শনিবার ১১জুলাই দুপুরে লামা উপজেলার আজিজগগর ইউনিয়নে পাহাড় ধ্বসে নিহতের দুই পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার করে এক লক্ষ টাকা সহায়তা দিলেন সাচিংপ্রু জেরী এমপি এবং লামার আজিজনগরে পাহাড় ধ্বসের ঘটনা স্থল পরিদর্শন করেন।

এমপি ক্ষতিগ্রস্ত নিহতের পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।একসময় আহত নারী সদস্যের চিকিৎসার জন্য নগদে ১০ হাজার টাকা প্রদান করেন। সাংসদ শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্তক সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দেন। এরপর তিনি বিকাল তিনটায় লামা পৌরসভায় পৌঁছে দুর্গত মানুষের খোঁজ খবর নেন এবং শুকনো খাবার বিতরন করেন।

এই উপলক্ষে আয়োজিত লামা উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনায় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন বিগত দিনে ত্রাণ কার্যক্রমের ধারণা দেন। লামায় ত্রাণ কার্যক্রমে রাজনৈতিক দলগুলোসহ এনজিওদের সার্বিক সহযোগিতার কথা তিনি তুলে ধরেন। এসময় সংক্ষিপ্ত আলোচনায় সাচিংপ্রু জেরী এম পি বলেন, পার্বত্য এলাকা দুর্যোগ প্রবন। এখানে পাহাড়ের ঢালুতে বসবাসকারীরা এই মৌসুমে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘরবাড়ি ও ক্ষেতের ফসল; এসবের ক্ষতি পুষিয়ে আনা সম্ভব, কিন্ত জীবন অমুল্য,সুতরাং দুর্যোগে জীবন বাঁচাতে হবে আগে। প্রসঙ্গ টেনে সাংসদ আরো বলেন, “পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নজর দিয়েছেন।

উপস্থিত ছিলেন এসময় লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইছার হামিদ, বিএনপি নেতা ও সাবেক মেয়র মোঃ আমির হোসেন, বিএনপি নেতা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, আবু তাহের মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লামা উপজেলা থেকে এম পি সাচিংপ্রু জেরী বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যান।

সূত্রে জানাযায়, এর পর তিঁনি নাইক্ষংছড়ি দুর্গত এলাকা পরিদর্শন করে বান্দরবান ফিরবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ