September 16, 2026, 12:27 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের পাহাড়ে টানা প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে থানচি উপজেলায় সাঙ্গু নদীর পানি বেড়ে ফুঁসে উঠেছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি কৃষিজমি ও বিভিন্ন খামার পানিতে তলিয়ে গেছে। সোমবার ০৬ জুলাই দুপুরে।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম সাঙ্গু নদী বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে। পাহাড়ি ঢল ও ঝিরি-ঝরনার পানি মিশে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।

উপজেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয়দের সতর্ক করতে মাইকিংসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপকূল ও নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে থানচি–বান্দরবান নীলগিরি সড়কের আর্মি ক্যাম্পসংলগ্ন এলাকায় পাহাড়ি সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয়রা জানান, পর্যটনকেন্দ্র রাজা পাতার এলাকায় পর্যটক বহনকারী একটি নৌকা ডুবে যায়। তবে দুর্ঘটনার আগে পর্যটকরা নৌকা থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাঙ্গু নদী উত্তাল রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায়,লামা মাতামুহুরি নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ