July 25, 2026, 7:30 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

১৫ বছর পর রংপুরের রাশিদুল ফিরে পেল পরিবার

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

দীর্ঘ পনের বছর পরে রংপুরের মানসিক ভারসাম্যহীন মোঃ রাশিদুল ইসলাম ফিরে পেল তার পরিবারকে।

রাশিদুল রংপুর সদরের কিরানী পাড়ার মোঃ আব্দুল আজিজের পুত্র এবং মানসিক রোগী। জানা যায়, পনের বছর পূর্বে রাশিদুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের  আব্দুল গফ্ফার গাজীর পুত্র , ভেটখালী মেসার্স আজমির কসমেটিকসের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুর রশিদের বাড়ীতে আসে।

রশিদ মানসিক রোগী রাশিদুলকে নিজের পরিবারের সদস্য করে নিয়ে ভরপোষন প্রদান করে আসছিল। পরবর্তীতে রাশিদুলের নিকট থেকে তথ্য নিয়ে তার পরিবারের নিকট খবর পাঠানো হয়।

৫ই জুলাই (রবিবার) , বিকাল ৪টায় রাশিদুলের ভাই মোঃ মন্টু মিয়া ও ভাইয়ের পুত্র সাদিকুল ইসলামের নিকট রশিদের পরিবারের পক্ষ থেকে রাশিদুল ও তার গচ্ছিত নগদ টাকা হস্তান্তর করা হয়। স্বজনরা রাশিদুলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা।

আব্দুর রশিদ ও তার পুত্র মোঃ ইয়াছিন আরাফাত প্রতিনিয়ত এমন ধরনের মানবিক কাজ করে থাকেন। আব্দুর রশিদ জানাব , আমার মানবিক কাজ করতে ভাল লাগে। এ জন্য প্রতিনিয়ত চেষ্টা করি পাগল ও ভবঘুরেদের পাশে থাকার জন্য ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ