July 25, 2026, 9:20 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তালায় মানবাধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি

‎জলাবদ্ধতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী-কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা (সিএসও) কমিটির উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্তৃপক্ষের সাথে সংলাপ এবং যৌথ পদক্ষেপ সভা অনুষ্ঠিত হয়েছে।

রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে রোববার (২৮ জুন ) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

সিএসও সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে সংলাপ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার ও মহিলা বিষয়ক অফিসের প্রতিনিধি আলেয়া খাতুন প্রমূখ।

সভায়- সিএসও সদস্যরা এলাকার জলাবদ্ধতা, বাল্যবিবাহসহ নানান সমস্যা তুলে ধরে সমাধানের দাবী উত্থাপন করলে অতিথিবৃন্দ তার সমাধানে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিষয় ভিত্তিক মূল বক্তব্য প্রদান করেন হোপ প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান।

আঞ্চলিক সমন্বয়কারী তাহেরা সিদ্দিকা’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, মানবাধিকার সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক চন্দ্র শেখর দাস, সদস্য গাজী জাহিদুর রহমান, জুলফিকার রায়হান, তারেক সরকার, মনি মোহন হালদার, মিজানুর রহমান, আফজাল হোসেন, ছায়া বিশ্বাস, চায়না রানী দাস, নারায়ণ রায়, হোসনে আরা খাতুন, রীতা বিশ্বাস, কবরি সরকার ও কাকলি দাস প্রমূখ।

‎সভা শেষে পরিবেশ রক্ষায় বিভিন্ন ব্যক্তি ও সিএসও সদস্যদের মধ্যে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ