July 25, 2026, 8:20 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

চট্টগ্রামের পটিয়ায় অভিজ্ঞতা বিনিময় সভা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে কার্যকর করতে স্থানীয় তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও কার্যকর করা এবং স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ২৮ জুন ২০২৬ তারিখে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাহার পার্কে এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার আয়োজনে অনুষ্ঠিত সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাক্টিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)-এর প্রায় ১১০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত ‘প্যাক্টা’ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে পরিচালিত বিভিন্ন নাগরিক উদ্যোগের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল উপস্থাপন করা হয়। দলভিত্তিক আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেন এবং তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করার কৌশল নিয়ে মতবিনিময় করেন।

সনাক পটিয়ার সহ-সভাপতি শীলা দাশের সভাপতিত্বে এবং ইয়েস সদস্য সাবরিনা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন।

অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান বলেন,

“আমরা একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দেশের তরুণ সমাজ অতীতে নানা সামাজিক আন্দোলনে আত্মত্যাগ করেছে। কিন্তু কাঙ্ক্ষিত নিরাপদ বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। পরিবর্তনের কথা বলার আগে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে শুদ্ধ হতে হবে। নিজে পরিবর্তিত না হলে অন্যকে পরিবর্তন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও অর্জন কাজে লাগিয়ে সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণ ও তরুণ সংগঠকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে।

স্বাগত বক্তব্যে সনাক সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু বলেন,
“স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে হলে তরুণ প্রজন্মকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে যেমন তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছে, তেমনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনেও তাদের আরও শক্তভাবে এগিয়ে আসতে হবে।”

সভাপতির বক্তব্যে সনাক পটিয়ার সহ-সভাপতি শীলা দাশ বলেন,
“আমাদের পূর্বসূরিরা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বুকের তাজা রক্ত দিয়ে সংগ্রাম করেছেন। সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। তরুণ প্রজন্মকে এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আরেকটি সংগ্রামে নামতে হবে।”

সভা শেষে সনাকের সাবেক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্রের নেতৃত্বে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ