September 16, 2026, 9:35 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মোংলায় প্রথমবারের মতো ২৪ ঘন্টা দুটি ফেরি চলাচলের উদ্ভোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সৈয়দ জালিস মাহমুদ

মোংলায় প্রথমবারের মতো ২৪ ঘন্টা দুটি ফেরি চলাচলের উদ্ভোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা ইপিজেড, বন্দর ও শিল্পাঞ্চলে কর্মরত এবং সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে নদী পারাপার নিশ্চিত করতে মোংলা নদীতে প্রথম বারের মতো ২৪ ঘন্টায় দুটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। আজ শনিবার(২৭জুন) সকাল ১০ টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ ফেরি চলাচলের শুভ উদ্ভোধন করেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা।
এই মোংলা নদীতে জোয়ার-ভাটার উপর নির্ভর করে ১টি ফেরি চলাচল করতো। তাতে জনদুর্ভোগের সীমা ছিলনা মানুষের। মোংলা নদীর উপর প্রত্যাশিত ঝুলন্ত ব্রীজ নির্মাণ না হওয়া পর্যন্ত মোংলা ইপিজেড, বন্দর ও শিল্পাঞ্চলে কর্মরত এবং সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে নদী পারাপার নিশ্চিত করতে এ সেবা চালু করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন আরও একটি ফেরি সংযোজন করা হয়েছে। একই সাথে মোংলা নদীতে বিরতিহীনভাবে ফেরি চলাচলের শুভ উদ্ভোধন ঘোষণাও করেন।
এসময়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, মোংলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক,
সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ