September 16, 2026, 10:12 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রামপা‌লে গাছ লা‌গিয়ে ‌বিশ্ব প‌রি‌বেশ দিবস পাল‌ন

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

রামপা‌লে গাছ লা‌গিয়ে ‌বিশ্ব প‌রি‌বেশ দিবস পাল‌ন

বা‌গেরহা‌টের রামপা‌লে গাছ লা‌গি‌য়ে এবং এলাকাবাসীর মা‌ঝে ফলজ ও বনজ গা‌ছের চারা বিতরণ মধ্য দিয়ে বিশ্ব প‌রি‌বেশ দিবস পালিত হ‌য়ে‌ছে।

সোমবার(২০ জুন) সকালে রামপাল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তামান্না ফের‌দৌসী উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে পেয়ারা গাছ লা‌গি‌য়ে প‌রি‌বেশ দিব‌সের কর্মসূচী উদ্বোধন ক‌রেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা সি‌ডি‌পি, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা, এডি‌ডি এবং ওয়াদা যৌথভা‌বে বিশ্ব প‌রি‌বেশ দিবস উপল‌ক্ষে এই কর্মসূচীর আয়োজন করে।
‌বিশ্ব প‌রি‌বেশ দিবসে এবারের প্রতিপাদ্য ছিল, “প্রকৃতির অনুপ্রেরণা: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ ও প্রকৃতি-ভিত্তিক সমাধানের ওপর আলোকপাত করাই ছিল এবারের বৈ‌শ্বিক এই আ‌য়োজ‌নের মূল লক্ষ‌্য।
সি‌ডি‌পি এর সমন্বয়কারী মো: সিরাজুল ইসলাম এর সভাপতি‌ত্বে অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি ছি‌লেন রামপাল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তামান্না ফের‌দৌসী। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মো: শা‌হিনুর রহমান, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, এডি‌ডি’র প্রতি‌নি‌ধি না‌র্গিস খাতুন এবং অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো: মোজাফফর হো‌সেন।

আরো উপ‌স্থিত ছি‌লেন রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সদস‌্য ছ‌বি রানী মন্ডল, সাংবা‌দিক ক‌বির আকবর, সমাজসেবক মো: মোহতা‌দির, শওকাত আলী, না‌র্গিস বেগম প্রমুখ।
অনুষ্ঠা‌ন থে‌কে ৫০ জ‌ন এলাকাবাসীর ম‌ধ্যে ফলজ ও বনজ গা‌ছের চারা বিতরণ করা হয় এবং উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে দু‌টি ফলজ বৃক্ষ রোপন ক‌রা হয়।
আলোচনা সভায় অংশগ্রহনকারীরা ব‌লেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবেশ পুনরুদ্ধারের বৈশ্বিক অঙ্গীকারই হলো বিশ্ব পরিবেশ দিবস পাল‌নের প্রধান উ‌দ্দেশ্য। পরিবেশ দিবসের মূল বার্তা হ‌চ্ছে বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং প্লাস্টিকসহ সকল প্রকার অপচনশীল বর্জ্য ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নি‌ষিদ্ধ করে পরিবেশকে দূষণমুক্ত রাখা। এ‌জন্য নাগ‌রি‌কের স‌চেতনাতা বৃ‌দ্ধির পাশাপা‌শি আই‌নের ক‌ঠোর প্র‌য়ো‌গের প্র‌য়োজনীয়তা র‌য়ে‌ছে ব‌লে বক্তারা উ‌ল্লেখ ক‌রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ