June 13, 2026, 1:33 pm
শিরনাম :
​পারমাণবিক প্রযুক্তিতে আমাদের এই বিনিয়োগ আসলে জাতীয় উন্নয়ন, উদ্ভাবন এবং মানুষের কল্যাণের পেছনেই বিনিয়োগ- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নে পেকুয়ায় আলোচনা সভা পেকুয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির স্বাগত মিছিল অনুষ্ঠিত রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল এর অংশগ্রহণ ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে-এমপি নূরুল ইসলাম বুলবুল মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে – এমপি আবুল কালাম আজাদ

পেকুয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির স্বাগত মিছিল অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি

আগামীকাল শনিবার কক্সবাজারের পেকুয়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পেকুয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, (১২ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের নেতৃত্বে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, ছাত্রদলের সাবেক আহবায়ক এম ফরহাদ হোছাইন,সদর পশ্চিম জোন বিএনপির আহবায়ক এম শাহনেওয়াজ আজাদ, মগনামা ইউনিয়ন বিএনপির আহবায়ক ফয়সাল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাকিল সিকদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এডভোকেট জাহেদ হোসেন প্রমুখ।

মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে এসে শেষ। মিছিল শেষ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলার সাবেক ছাত্রদলের আহবায়ক এডভোকেট এম ফরহাদ হোছাইন।

এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পেকুয়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁর আগমনকে স্মরণীয় করে রাখতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নেতারা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

স্বাগত মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে অব্যাহত নেতৃত্ব কামনা করেন।

মিছিল শেষে আগামীকাল ১৩ জুনের কর্মসূচি সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ