September 16, 2026, 12:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ০৬ নং রাতইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্দ্যেগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‎

শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে উপজেলা মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ বেগমের সভাপতিত্বে ও কাশিয়ানী উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মনিকা বিশ্বাসের সঞ্চালনায় কর্মী সম্মেলনে ‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারহানা আলম নাছিমা।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা পপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা’সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মিত্র, উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক লাঁলচাল ফকির, রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নান্নান খাঁকি, সদস্য সচিব ইমদাদ হোসেন, একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানী’র সদস্য মোঃ আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেশের ও জনগণের স্বার্থে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে অগ্রগামী ভূমিকা রেখেছে। তৃণমূল পর্যায়ে মহিলা দলকে সুসংগঠিত করতে ইউনিয়ন কর্মী সম্মেলনের মাধ্যমে ও তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলার ১৪টি ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ