September 17, 2026, 9:23 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

পটিয়ার হত্যাকাণ্ডে নিহত পরিবারের পাশে এনসিপি নেতা সাজ্জাদ হোসাইন, দ্রুত বিচারের দাবি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার জৌলুর দীঘির পশ্চিম পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক পঙ্কজ শীল নিহত ও তিলক শীল গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসাইন।

ঘটনার পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিলক শীলকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান। পাশাপাশি নিহত পঙ্কজ শীলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে গভীর শোক প্রকাশ করেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহযোগিতার আশ্বাস দেন।

সাজ্জাদ হোসাইন বলেন, “পটিয়ার এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, এটি সামগ্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্যও একটি সতর্কবার্তা। দেশের বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের বিস্তার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে জনগণ ক্রমেই নিরাপত্তাহীনতায় ভুগছে।”

তিনি আরও বলেন, “শুধু দেশের মানুষই নয়, প্রবাসে অবস্থানরত লক্ষাধিক বাংলাদেশিও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন। প্রবাসীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, কিন্তু দেশে থাকা তাদের পরিবার-পরিজনের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকেন। তাই নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।”

এনসিপির এই নেতা পঙ্কজ শীল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য মোহাম্মদ সেলিম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ নিহত পঙ্কজ শীলের আত্মার মাগফিরাত কামনা করেন, আহত তিলক শীলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহত ও আহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ