September 19, 2026, 11:55 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কালীগঞ্জে সিএনজি চালকের বেশে ছিনতাই- গ্রেপ্তার ২

মো: মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ থানাধীন ব্রাক্ষণপাড়া এলাকার হারুন আহমেদ নাসিরের কন্যা ইসরাত আহমেদ শোভা গত ৫ জুন রাতে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড হতে একটি সিএনজি রিজার্ভ করে টঙ্গীর একটি কোম্পানীতে ৬ জুন সকালে চাকুরীর ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা দেয়। রাত সাড়ে নয়টায় সিএনজিটি কালীগঞ্জের বালীগাঁও বাইপাসে পৌছলে চালক অজ্ঞাত এক ব্যক্তিকে সিএনজিতে তুলে। এসময় শোভা প্রতিবাদ করলে অজ্ঞাতনামা ব্যক্তি তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। পরে শোভার গায়ে থাকা প্রায় সোয়া দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ১৬ প্রো ম্যাক্স আইফোন ছিনিয়ে নিয়ে তাকে বাইপাস মোড়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। কালীগঞ্জ থানা পুলিশ ৯৯৯ থেকে কল পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে শোভাকে উদ্ধার করে।

শোভাকে উদ্ধারের পরদিন পুলিশ পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে খোঁজ নিয়া পলাশ থানার ঘোড়াশাল আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সিএনজি চালক আরমান মিয়া (২৮) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সঙ্গী অজ্ঞাতনামা যাত্রীবেশে ছিনতাইকারীর নাম শায়ন ওরফে চয়ন (২৯) বলে জানায়। পরে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটি (রেজি নং-গাজীপুর-থ-১২-০৮১১) আটক ও শোভার ছিনতাইকৃত স্বর্ণালংকারের মধ্যে একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং মোবাইল ফোনটি উদ্ধার করে।

এ ঘটনায় ইসরাত আহমেদ শোভা বাদী হয়ে ৬ জুন কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, তাৎক্ষনিক তৎপর হয়ে দ্রুত সময়ের মধ্যে ছিনতায়ের ঘটনায় জড়িত আসামী ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করতে সম্ভব হই। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ