June 5, 2026, 12:18 am
শিরনাম :
বাগেরহাটে রেড ক্রিসেন্ট এর কুলিং স্টেশন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুল হাসান বাপ্পী আলফাডাঙ্গায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঔষধ, ঢেউ টিন ও চেক বিতরণ রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান- একে এম ফজলুল হক মিলন, এমপি

কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুল হাসান বাপ্পী

মোহাম্মদ আম্মার মিয়া অসীম, গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান বাপ্পী। তাঁর এ পদায়নে গোপালগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বের আওতায় তিনি সংগঠনের বন ও পরিবেশ-সম্পর্কিত নীতি, কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মাহমুদুল হাসান বাপ্পী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কৃতী সন্তান। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি ও সহ-সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে নেতাকর্মীদের কাছে একজন পরিচিত ও দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে স্থানীয় নেতারা উল্লেখ করেন।

তাঁর এ পদায়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ