September 19, 2026, 2:13 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরের সংঘবদ্ধ হামলায় যুবক নিহত, ০৪ আসামী গ্রেফতার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়ায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত হামলায় যুবক নিহত, ০৪ আসামী গ্রেফতার, হত্যা মামলা রুজু।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত সংঘবদ্ধ হামলায় রানা মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ০২ জুন ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় চর ঈশ্বরদিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রানা মিয়া তার ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় মৃত ঘোষণা করেন।

ঘটনায় নিহতের বড় ভাই মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে হত্যাকান্ডে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হচ্ছেন মাহমুদুল ইসলাম মাহিন (২০) পিতা: মফিদুল ইসলাম মাস্টার,তোফাজ্জল হোসেন (৪০), পিতা: মৃত আলী হোসেন,মোঃ হূমায়ুন কবীর আকাশ (২৩) পিতা: তোফাজ্জল হোসেন,মনিরুল ইসলাম (২৪) পিতা: চাঁন মিয়া,
সর্ব সাং: চর ইশ্বরদিয়া মধ্যপাড়া,থানা: কোতোয়ালী,ময়মনসিংহ।পুলিশ জানায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ