September 16, 2026, 3:38 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

পাথরঘাটায় জলবায়ু সহনশীলগোষ্ঠী তৈরীর লক্ষ্যে সমন্বয় সভা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলবায়ু সহনশীলগোষ্ঠী তৈরীর লক্ষ্যে স্থানীয় সরকার ও সমমনা প্রতিষ্ঠানের সাথে সিসিআরসি এর চাহিদা অংশগ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী অনুষ্ঠানে পাথরঘাটা সিসিডিবি উপজেলা কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা সমাজসেবা অফিসার মো. মহসিন হোসেন, বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইমাম হোসেন আকন, পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পদ্মা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম, চরলাঠিমারা সিসিআরসির সভাপতি বেলাল হোসেন, রুহিতা সিসিআরসির সভাপতি বাদল মিয়া । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব উপকূলীয় অঞ্চলে এবং এর ক্ষতিও বেশি হয়। এ জন্য জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলবায়ু সহনশীলগোষ্ঠী তৈরী এবং সংগঠনকে টেকসই করতে সিসিআরসি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সুজন চন্দ্র বিশ্বাস বলেন,স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলগোষ্ঠী তৈরী করতে গ্রামের কৃষকদের নিয়ে সংগঠন তৈরি করা হয়েছে। তারা নিজেরাই জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন করছেন তারা এবং বাজারজাত করে লাভবান হচ্ছেন। এ সংগঠনগুলো যাতে জলবায়ু সহনশীলগোষ্ঠী হিসেবে সক্রিয় ভাবে কাজ করতে পারেন এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সমমনা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের সাথে সমন্বয় জরুরি। এজন্য এই আয়োজন করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ