September 18, 2026, 2:16 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ২য় ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশ‌নের অর্থায়‌নে, উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন ক‌রে। উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি এম এ সবুর রানা সভাপতিত্বে সাধারন সম্পাদক এঞ্জেল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অ‌তি‌থি উপস্থিত ছি‌লেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, অবসরপ্রাপ্ত স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা মো:মোজাফফর হো‌সেন, সাংবা‌দিক‌ মে‌হে‌দি হাসান এবং ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস।

সভায় উম্মুক্ত বা‌জেট সভা ও ইউপি বা‌র্ষিক উন্নয়ন বা‌জেটে নারী উন্নয়‌নে, দ‌লিত ও প্রা‌ন্তিক জন‌গো‌ষ্টির উন্নয়‌নের জন‌্য বরাদ্দ, নারী ও শিশু নির্যাতন প্রতি‌রো‌ধে করনীয়, বি‌ভিন্ন সেবা(বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত‌্যা‌দি) দ‌রিদ্র এবং অ‌তিদ‌রিদ্র মানু‌ষের কা‌ছে পৌছা‌নোর জন‌্য উদ্যোগ এবং নাগ‌রিক ফোরাম সদস‌্যদের ম‌ধ্যে আন্ত:সমন্বয় বাড়া‌নোর বিষ‌য়ে ব‌্যাপক আলোচনা শে‌ষে ইউপির উদ্যেগে উম্মুক্ত বা‌জেট সভা আয়োজন বিষ‌য়ে উপ‌জেলা প্রশাসন ও ইউপির সা‌থে এ‌্যাড‌ভো‌কেসী করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শে‌ষে ৭ সদ‌স্যের টিম রামপাল সদর ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা এর সা‌থে উম্মুক্ত বা‌জেট সভা আয়োজন বিষ‌য়ে মত বি‌নিময় ক‌রে।

সভায় বক্তব‌্য প্রদান ক‌রেন উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সহসভাপ‌তি লায়লা সুলতানা, সাংবা‌দিক মে‌হে‌দি হাসান, সদস‌্য সা‌বেরা সুলতানা তু‌লি, মারুদা খাতুন, মিম, সদর ইউনিয়ন সহসভাপ‌তি ছ‌বি রানী মন্ডল, সাধারন সম্পাদক কাজী ফারজানা মু‌ন্নি, গৌরম্ভা নাগ‌রিক ফোরাম সহসভাপ‌তি তস‌লিমা আক্তার বৃ‌স্টি, সাধারন সম্পাদক রিক্তা আক্তার, কার্য‌নির্বাহী সম্পাদক মো:মোহতা‌দির প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ