July 26, 2026, 1:28 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাঘাইছড়িতে ৪ লাখ টাকায় আশ্রয়ণ ঘর বিক্রি ও নকশা পরিবর্তন করে জমি দখলের অভিযোগ

মো. হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা-এর মোস্তফা কলোনিতে সরকারের আশ্রয়ণ প্রকল্পকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসচ্ছল মানুষের পুনর্বাসনের জন্য নির্মিত সরকারি ঘরের অন্তত দুটি গোপনে বিক্রি করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের নির্ধারিত নকশা পরিবর্তন করে অতিরিক্ত জমি দখলের ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ জমি বিক্রির ঘটনায় স্ট্যাম্পে সম্পাদিত একটি চুক্তিপত্রের সন্ধান মিলেছে। অভিযোগ রয়েছে, প্রায় চার লাখ টাকার বিনিময়ে এসব ঘর হাতবদল করা হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, প্রকল্পের কয়েকটি ঘর প্রকৃত সুবিধাভোগীদের দখলে নেই; বরং অন্য ব্যক্তিরা সেখানে বসবাস করছেন। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে এসব ঘর হস্তান্তরের ফলে প্রকৃত ভূমিহীন ও দরিদ্র পরিবারগুলো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

এছাড়া অনেক বাসিন্দা সরকারি নকশা অমান্য করে ঘরের কাঠামো পরিবর্তন করছেন বলেও জানা গেছে। কেউ কেউ আশপাশের খালি জায়গা নিজেদের দখলে নিয়ে ব্যবহার করছেন। এতে কলোনির পরিকল্পিত অবকাঠামো ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জমি নিয়ে বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও জমি দখলের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ